সফল,শেখ হাসিনা
‘কৃতজ্ঞতা ও শুভেচ্ছা নিজস্ব প্রতিবেদক, ই-টাইমস২৪
প্রকাশিত: বাংলাদেশ আওয়ামী লীগের পূর্বঘোষিত ‘দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে ৮-দফা’ দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে ‘সকাল-সন্ধ্যা লকডাউন’ কর্মসূচি পালিত হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা বলেন, হাজারও প্রতিকূলতা মোকাবেলা করে দেশবাসীর অভূতপূর্ব সহযোগিতা ও অংশগ্রহণে ‘সকাল-সন্ধ্যা লকডাউন’ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। বিবৃতিতে আওয়ামী লীগ সভাপতি বর্তমান সরকারের সমালোচনা করে দাবি করেন, পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন সরকার পূর্ববর্তী প্রশাসনের ধারাবাহিকতায় দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তাঁর মতে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের জন্য ঘোষিত ‘৮-দফা’ দাবি এখন সাধারণ মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে এবং সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। কর্মসূচি চলাকালে জনগণের সাময়িক ভোগান্তির বিষয়ে বিবৃতিতে শেখ হাসিনা দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, জনতার পুঞ্জিভূত ক্ষোভ ও প্রতিবাদের ফলেই সারাদেশে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি পালিত হয়েছে। দেশকে স্বাভাবিক ধারায় ফেরানোর বৃহত্তর স্বার্থে জনগণের এই কষ্ট-স্বীকার ও সহযোগিতা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন। কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর দমনপীড়ন চালানো হয়েছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়। শেখ হাসিনা দাবি করেন, শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে নির্বিচারে গ্রেফতার করা হয়েছে এবং অনেকের বাড়িঘর, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। এছাড়া ‘মব জাস্টিস’ ও নির্যাতনের শিকার হয়ে বহু নেতাকর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি উল্লেখ করেন। বিবৃতিতে তিনি গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি সরকার নিজেই জ্বালাও-পোড়াওয়ের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে আওয়ামী লীগ ও জনগণের ওপর দায় চাপাচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন এবং এর তীব্র নিন্দা জানান। বিবৃতির শেষে শেখ হাসিনা জনগণের প্রতি তাঁর দৃঢ় আস্থার কথা পুনর্ব্যক্ত করে আশাবাদ প্রকাশ করেন যে, জনগণের সমর্থন অব্যাহত থাকলে খুব দ্রুতই দেশের বর্তমান পরিস্থিতির পরিবর্তন ঘটবে।